Client Acquisition Courses

ক্লায়েন্টের কাছে টেস্টিমোনিয়াল চাইবেন কীভাবে

ক্লায়েন্টের পাঠানো টেস্টিমোনিয়াল পড়ছেন একজন ফ্রিল্যান্সার

সংক্ষেপে উত্তর: টেস্টিমোনিয়াল চাইতে হয় ঠিক সময়ে, আর সহজ করে। কাজ ডেলিভারির পর ক্লায়েন্ট খুশি থাকলে তিনটা ছোট প্রশ্ন পাঠান: কাজের আগে সমস্যা কী ছিল, আপনার সাথে কাজ কেমন লাগলো, আর কী বদলেছে। উত্তর থেকে একটা ছোট টেস্টিমোনিয়াল বানিয়ে তার অনুমতি নিন। কখনো নিজে বানিয়ে লিখবেন না বা কারো নাম ছাড়া অনুমতিতে ব্যবহার করবেন না।

কেন “Can you leave a review?” যথেষ্ট না

এভাবে চাইলে দুইটা জিনিস হয়। হয় ক্লায়েন্ট ভুলে যান, কারণ কী লিখবেন ভাবতে হবে। নয়তো লেখেন “Great work, highly recommended!” এই লাইন খারাপ না, কিন্তু নতুন কারো কাছে খুব একটা বিশ্বাসযোগ্য লাগে না, কারণ সবার প্রোফাইলেই এমন লেখা থাকে।

কাজের টেস্টিমোনিয়ালে নির্দিষ্ট তথ্য থাকে: কোন সমস্যা ছিল, কী করা হয়েছে, কী বদলেছে। এগুলো পেতে হলে প্রশ্ন দিয়ে পথ দেখাতে হয়।

কখন চাইবেন

  • ডেলিভারির পর ক্লায়েন্ট যখন খুশি মনে ফিডব্যাক দেন।
  • কাজের ফল চোখে পড়ার পর, যেমন নতুন ইনকোয়ারি আসা শুরু হলে।
  • ছোট কাজ হলে ডেলিভারির দিনই, বড় কাজ হলে এক দুই সপ্তাহ পর।

তিন প্রশ্নের পদ্ধতি

আমি এই ইমেইলটা পাঠাই:

Hi Tom,
I am really glad the new site is working well for you.
Would you be open to sharing a few lines about the project? It helps a lot as I grow my business.
Just answer whichever of these you like, one or two sentences each is perfect:
1. What was the problem before we started?
2. What was it like working with me?
3. What has changed since?
I will turn it into a short quote and send it back for your approval before I use it.
Thanks,
Sadia

শেষের লাইনটা জরুরি। ক্লায়েন্ট জানেন তার অনুমতি ছাড়া কিছু ছাপা হবে না, তাই তিনি স্বচ্ছন্দে উত্তর দেন।

উত্তর থেকে টেস্টিমোনিয়াল বানানো

ক্লায়েন্টের উত্তর থেকে দুই তিন লাইন বেছে নিন, তার শব্দ যতটা সম্ভব রেখে। ব্যাকরণ সামান্য ঠিক করতে পারেন, কিন্তু অর্থ বদলাবেন না, আর যে ফলের কথা তিনি বলেননি সেটা যোগ করবেন না।

তারপর পাঠিয়ে লিখুন: “Here is the short version. Is it okay to use this with your name and company on my website?”

কোথায় ব্যবহার করবেন

জায়গাকীভাবে
ওয়েবসাইটসার্ভিস পেজে, নাম আর কোম্পানিসহ
প্রপোজালএকই ধরনের কাজের প্রপোজালে এক লাইনে
Cold emailপুরোটা না, শুধু ছোট একটা উল্লেখ, যেমন একই ইন্ডাস্ট্রির ক্লায়েন্টের কথা
লিংকডইনক্লায়েন্ট নিজে রিকমেন্ডেশন দিলে সবচেয়ে ভালো

Cold email এ লম্বা টেস্টিমোনিয়াল দিলে ইমেইল ভারী হয়ে যায়। বরং লিংক দিন বা এক লাইনে বলুন। Cold email এর কাঠামো নিয়ে আছে এই পোস্টে।

যা কখনো করবেন না

  • নিজে টেস্টিমোনিয়াল বানিয়ে কাল্পনিক নাম বসানো।
  • অনুমতি ছাড়া ক্লায়েন্টের নাম বা লোগো ব্যবহার।
  • ক্লায়েন্ট যা বলেননি সেই সংখ্যা বা ফল যোগ করা।
  • রিভিউ পাওয়ার জন্য টাকা বা ছাড় দেওয়া, অনেক প্ল্যাটফর্মে এটা নিয়মবিরুদ্ধ।

প্রায়ই যে প্রশ্নগুলো আসে

ক্লায়েন্ট নাম প্রকাশ করতে না চাইলে?

তার পদবি আর ইন্ডাস্ট্রি ব্যবহার করতে পারেন, যেমন “Owner, dental clinic in Texas”, যদি তিনি এতে রাজি থাকেন।

ভিডিও টেস্টিমোনিয়াল কি ভালো?

বিশ্বাসযোগ্যতা বেশি, তবে অনেকে ক্যামেরায় অস্বস্তি বোধ করেন। লিখিতটা আগে চান, ভিডিও ঐচ্ছিক রাখুন।

উত্তর না দিলে কতবার মনে করাবো?

একবার, এক সপ্তাহ পরে। তারপর ছেড়ে দিন, সম্পর্কটা টেস্টিমোনিয়ালের চেয়ে বেশি মূল্যবান।

ফ্রি কাজের টেস্টিমোনিয়াল কি ব্যবহার করা যায়?

যায়, তবে সৎ থাকুন। কাজটা ফ্রি বা ডেমো ছিল সেটা লুকানোর দরকার নেই।

পরের ধাপ

উপরের তিন প্রশ্নের ইমেইলটা আজই একটা টেমপ্লেট হিসেবে সেভ করুন। একদম শুরু থেকে কীভাবে সোশ্যাল প্রুফ বানাবেন সেটা নিয়েও এই সিরিজে লিখছি। পুরো ক্লায়েন্ট পাওয়ার প্রক্রিয়া শিখতে দেখুন Cold Email Outreach কোর্স।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Client Acquisition Program